হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটশত পিস ইয়াবাসহ জহির উদ্দিন (৩৯) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ৬ নাম্বার গেইট থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস সহকারী কমিশনার জুয়েলা খানম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ইয়াবাসহ ঐ যাত্রী বিমানবন্দর স্ক্যানিং এর ৬ নাম্বার গেইট থেকে তাকে আটক করা হয়। এয়ার এরাবিয়ান ফ্লাইটের যাত্রী জহির উদ্দিন ইয়াবা নিয়ে বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছিলেন। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হবে বলেও জানান তিনি।
