হাতঘড়িতে ই-পেপার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৪:৩৪
পত্রিকা পড়ার জন্য এখন আর খুব বেশি কষ্ট করতে হবে না। কেননা হাতঘড়িতে কিভাবে পত্রিকা পড়া যায় তা নিয়ে কাজ করছে সনি।
ফেস ওয়াচ নামের ঐ ঘড়িতে ই-পেপার পড়ার জন্য সম্মুখভাগে ও ফিতায় একটি ডিসপ্লে আছে। এই ই-পেপার পড়ার জন্য ব্যবহৃত ব্যাটারির চার্জ  ৬০ দিন পর্যন্ত থাকবে। বিভিন্ন স্টাইলে এই ঘড়ি পাওয়া যাবে। 
এই ঘড়ি তৈরিতে ফ্যাশন এন্টারটেইনমেন্ট সঙ্গে কাজ করছে সনি। কবে নাগাদ এই ঘড়ি বাজারে আসবে তার তারিখ এখানো জানানো হয়নি। সূত্র: বিবিসি।