নারায়ণগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৩:০৪
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আমজাদ হোসেন মোল্লা (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 
জানা গেছে, দলের ফেস্টুন ছেঁড়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি আড়াইহাজারের বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছবিসহ কয়েকটি ফেস্টুন আওয়ামী লীগের কর্মীরা ছিড়ে ফেলে বলে অভিযোগ করা হয়। এর জের ধরে আজ স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি সম্বলিত ফেস্টুন ভাঙচুর করে বিএনপির লোকজন। এ নিয়ে দুপ্তারা বাজার এলাকাতে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঐ সময়ে আমজাদ নামের একজন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়।
পরে উভয় দলের কর্মীরা অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের ঢাক মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।