রেকর্ড গড়ে রিয়ালের জয়

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৩:১৬
 
মালাগাকে হারিয়ে টানা ষোলটি জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সব ধরণের খেলার ইতিহাসে এটা দলটির জন নতুন রেকর্ড। শনিবার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শুরুর ১৮তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডারদের ধোঁকা দিয়ে নিচু ক্রস দেন রোনালদো। তার কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে মালাগার জালে বল জড়ান বেনজেমা। ৩১তম মিনিটে রিয়াল আরেকটি গোলের সুযোগ থাকলেও তা আর হয়নি। ৩০ গজ দূর থেকে পর্তুগিজ তারকা খেলোয়াড় রোনালদোর ফ্রি-কিকটা শরীর দিয়ে ঠেকান গোলরক্ষক।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে মালাগার একটি গোলের সুযোগ নষ্ট হয়। 
দি¦তীয়ার্ধে দুইটি গোলের সুযোগ হারায় রিয়াল মাদ্রিদ। তবে  দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন বেল। মার্সেলোর বাড়ানো লম্বা ক্রসে বল রোনালদোর হেডে বেলের কাছে আসে। বল পেয়েই ডি বক্সে ঢুকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
 
ম্যাচের ৮৭তম মিনিটে মালাগার জুয়ানপি একটি ফ্রি-কিক নিলে বামদিকে ঝাপিয়ে পড়ে তা আটকিয়ে দেন ক্যাসিয়াস। ফলে পেতে পেতেও গোলের দেখা মেলেনি মালাগার।
দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে মালাগার হয়ে একমাত্র গোলটি করেন পুরো ম্যাচে অসাধারণ খেলা সান্তা ক্রুজ। আর্থার বোকার তুলে দেওয়া বলে হেড করে ক্যাসিয়াসকে এবারে পরাস্ত করেন ক্রুজ।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে টানা ১৬টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় চলতি মৌসুমে প্রথমবারের মতো গোলের দেখা পাননি রোনালদো।