বগুড়ায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৮:২১
 
পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানী এবং ঢাকায় বগুড়ার শ্রমিকদের উপর পুলিশী নির্যাতনে প্রতিবাদে বগুড়ায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে পরিবহন শ্রমিকরা।
রবিবার বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা । এসময় ঢাকা-বগুড়া এবং -বগুড়া-রংপুর মহাসড়ক এবং বগুড়া-নওগাঁ সড়কে শশতশত ট্রাক ,বাস সহ অন্যান্য যানবাহন আটকা পড়ে ।
বেলা ২টারদিকে  শহরের ১ম বাইপাস ঢাকা-বগুড়া মহাসড়কের চারমাথা নামক স্থানে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে প্রথমে এবং এরপর শহরতলীর তিনমাথা পুরানবগুড়ায় এবং বগুড়া- রংপুর মহাসড়কের  মাটিঢালি বিমান মোড়ে বাস ট্রাক রেখে অবরোধ করে জেলার মোটরশ্রমিকরা।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল অভিযোগ করে জানান, বগুড়া বিআরটিএ অফিসে  নবায়ন করতে দেয়া প্রায় ৬ হাজার শ্রমিকের ড্রাইভিং লাইসেন্স  আটকে রাখা হয়েছে। বিআরটিএ’র সাথে আলাপ আলোচনা করেও হয়রানি বন্ধ হয়নি। পুলিশি চাঁদাবাজিও বন্ধ হয়নি। দ্রুত অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে বগুড়া থেকে পরিবহন ধর্মঘটের কর্মসূচি দেয়া হবে।