মুন্সীগঞ্জে বিদ্যুত স্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৮:২৭
 
রবিবার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখরে বিদ্যুত স্পৃষ্টে  বাবু মোল্লা (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সদর থানার এসআই মো: ফজলু জানান, বিদ্যুতের তারের সঙ্গে দিনমজুর বাবুর হাতে থাকা লোহার রড জড়িয়ে পড়ে। দুপুর ১ টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পর ডাক্তার মো: আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।