পটুয়াখালিতে কর্মরত ভোক্তা সংরক্ষণ ম্যাজিস্ট্রেট মো. সেলিমকে নারী ও শিশু নির্যাতন মামলায় জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠি আদালত। তার স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে রবিবার পুলিশ অভিযোগপত্র দাখিল করায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
এব্যাপারে বাদী তার মামলায় উল্লেখ করেন ৩ বছর আগে সেলিমের সাথে বিবাহ হয়। বিবাহের পর যৌতুক বাবদ জমি সেলিমের নামে লিখে দেয়ার জন্য দাবি করেন। না দেয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করেন আসামি।
গত ১৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখ আদালতে বাদী অভিযোগ দায়ের করলে ঝালকাঠি থানায় আদালতের নির্দেশে এজাহার গ্রহণ করা হয়। এরপর আসামি সেলিম উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেয়।
গত ২৮ নভেম্বর তারিখ এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হালিম আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তাই এ আদালতের বিচারক এসএম সোলায়মান পূর্ব নির্ধারিত তারিখে আসামি সেলিমের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। মামলায় সেলিমের পক্ষে আইনজীবী ছিলেন আঃ রশিদ সিকদার ও জিকে মোস্তাফিজুর রহমান এবং সরকার পক্ষে ছিলেন পিপি আঃ মান্নান রসুল।
