শুন্য রানেই ফিরলেন সাকিব আল হাসান। পানিয়াঙ্গারার বলে ও মাসাকাদজার ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬.৪ ওভারে ৮৮/৪ রান। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ (২৯) ও মুশফিকুর রহিম (৬)।
ব্যক্তিগত ১০ রান করে পানিয়াঙ্গারা বলে ও মিরের ক্যাচে আউট হন তামিম। এরপর চাটারার বলে ও মাসাকাদজার ক্যাচে আউট হন এনামুল হক (৮)। চাটারার বলে ও সিকান্দার রাজার ক্যাচে আউট হন সৌম্য সরকার (২০)।
এর আগে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১২৮ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
