কালিয়াকৈরে গার্মেন্টসের গোডাউনে আগুন, আহত ১০

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৬:০৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে লগোজ এ্যাপারেলস লিঃ নামে একটি গার্মেন্টসের গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে সুতা ও কাপড়। 
সোমবার দুপুর সোয়া একটার দিকে গার্মেন্টসের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটলে তা মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে জয়দেবপুর , কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নিভাতে গিয়ে কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।