হকিতে বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশের জুনিয়ররা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ২১:১১
 
বড় জয় দিয়ে এএইচএফ অনুর্ধব-২১ কাপে যাত্রা শুরু করলো বাংলাদেশের জুনিয়ররা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে চাইনিজ তাইপেকে। 
সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও চাইনিজ তাইপের ম্যাচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধে মাত্র একটি গোলের দেখা পায় স্বাগতিকরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে নামে বাংলাদেশ। 
আর ঐ অর্ধে প্রতিপক্ষ তাইপের জালে ছয়বার বল জড়ায় বাংলাদেশ। ফলে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশের পক্ষে খোরশেদুর রহমান, মইনুল ইসলাম কৌশিক ও মিলন দুটি করে এবং আশরাফুল একটি করে গোল করেন। খবর বাসস।