ফিফা বর্ষ সেরা লড়াই

টানা আটবার শেষ তিনে মেসি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১১:৩১


ফিফা ব্যালন’ ডি অরের লড়াইয়ে টানা আটবারের মতো শেষ তিনে জায়গায় করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে এই কৃতিত্ব আর কেউ দেখাতে পারেননি। এর মধ্যে চারবার তিনি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালের পর তাকে তিন জনের তালিকা থেকে সরাতে পারেননি কেউ।
২০১৪ সালের জন্য নির্বাচিত শেষ তিনেও রয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে আছেন গতবারের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো ও জার্মানির গোলকিপার নয়ার।
এদিকে মেসির এই কৃতিত্ব অর্জনের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া। মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘টানা আটবার শেষ তিনে একমাত্র তুমিই আসতে পেরেছো। তোমাকে অভিনন্দন।’