সমর্থকদের ভোটে এ বছর ‘প্লেয়ার অফ ইয়ার' নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিয়ো এগুয়েরো। সোমবার ফুটবল সাপোর্টাস ফেডারেশন তাকে এই সম্মানে ভূষিত করে। লন্ডনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয়েছে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের হাতে।
পুরস্কার পাওয়ার পর এক টুইটার বার্তায় এগুয়েরো লিখেছেন, এর বিশেষ মূল্য রয়েছে। কারণ এটি ভক্তদের কাছ থেকে পাওয়া।
