কমছে এইচআইভি জীবাণুর ক্ষমতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৫:১১



ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ গবেষণায় জানা গেছে, এইচআইভির জীবাণুর বিবর্তনের সাথে তার প্রাণঘাতী শক্তির মাত্রা এবং সংক্রমণের ক্ষমতা কমতে থাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, আফ্রিকার দেশ বতসোয়ানায় এইচআইভি রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে তারা এই ফলাফল দেখতে পেয়েছেন।

গবেষকরা বলছেন, সময়ের সঙ্গে টিকে থাকার জন্য এইচআইভি জীবাণুর কোষে কিছু পরিবর্তন ঘঠে যা তার নিজের জন্য ক্ষতিকর। এর ফলে এই জীবাণুর বংশবৃদ্ধির ক্ষমতা কমে যায় এবং মানুষের দেহে এইডস রোগ সংক্রমণের ক্ষেত্রে সময় বেশি নেয়। তবে বিজ্ঞানীরা বলছেন, এইচআইভি এখনও যথেষ্ট মারাত্মক এবং প্রাণঘাতী।