কুমিল্লায় অস্ত্রের মুখে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৩

কুমিল্লায় অস্ত্রের মুখে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরীর বাদুরতলাস্থ রানা বিল্ডার্সের ম্যানেজার গোলাম ফেরদৌস খান মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর চকবাজারস্থ ফাস্ট সিকিউরিটি ব্যাংকের শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে কান্দিরপাড়স্থ পূবালী ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওয়ানা করেন। গোলাম ফেরদৌস খান জানান, টাকা উত্তোলন করে রাজগঞ্জ বাজার এলাকায় পৌঁছার পর দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলে করে ৩ ছিনতাইকারী পথরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তার সাথে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।