চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৭:২০
 
জেলার আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাতুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় থানার এসআই খন্দকার আজাদ বলেছেন, বেলা সোয়া ২টার দিকে বাঁশখালীগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মো. তানভীর (৮), অজ্ঞাতপরিচয় (৪৫) একজন মারা যায়। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।