‘গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৯:১০
 
বাংলাদেশের গার্মেন্টস নিয়ে আবারো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ মনে করছে এ তথ্য সঠিক। শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, অল্প সময়ে দেশের গার্মেন্টস খাত অবিশ্বাস্যভাবে এগিয়েছে। এটিই এখন আমাদের জন্য কাল হয়েছে। এ অর্জনকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে অনেকেই ভালভাগে গ্রহণ করছে না। এর আগে বাণিজ্যমন্ত্রী ছাড়াও সরকারের শীর্ষ পর্যায় থেকে এ খাত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল।
মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস খাত নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিরাট ষড়যন্ত্র হচ্ছে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দেশের রাষ্ট্রদূত (ড্যান মজীনা) কেবল বাংলাদেশে কারখানায় ট্রেড ইউনিয়নের কথা বলেন। আমি ওই রাষ্ট্রদূতকে বলেছি, আপনার দেশে ট্রেড ইউনিয়ন সম্পর্কে জানতে চাই। শ্রমিকরা কীভাবে মালিকের সাথে দরাদরি (বার্গেনিং) করে তাও দেখতে চাই। বিষয়টি স্বচক্ষে দেখার ব্যবস্থা করুন। এই তথ্য পরবর্তীতে প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, তুমি খুব ভাল বলেছ। তাদেরকে চিঠি লিখ যে তোমাদের ট্রেড ইউনিয়ন দেখতে
এ সময় মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. জুলিয়া আহমেদ নামে একজন গবেষক আইএলও’র (আন্তর্জাতিক শ্রম সংস্থা) ২০১১ সালের একটি জরিপের ফলাফলের তথ্য দিয়ে বলেন, গার্মেন্টসে ৮৫ শতাংশ নারী শ্রমিক হয়রানির শিকার হন। আর ডে লেবারদের মধ্যে এ হার শতভাগ। লিঙ্গ বৈষম্যের সুচকে বিশ্বের ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। এছাড়া অন্যান্য সূচকেও নারী শ্রমিকদের পিছিয়ে পড়ার বিষয়টি সামনে আনেন তিনি।