ভুটানের কিংস কাফ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফাইনালে ইয়াসিন খানের একমাত্র গোলে শেখ জামাল হারিয়েছে ভারতের পুনে এফসিকে।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ফুটবল খেলে ফাইনালে উঠে শেখ জামাল। ফাইনালেও নিজেদের সেরাটাই প্রদর্শন করে তারা। ফলে ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোলের স্বাদ পায় শেখ জামাল। গোলটি করেন ইয়াসিন খান। তাতে ১-০ গোলে পুনের বিপক্ষে এগিয়ে যায় শেখ জামাল।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে চ্যাম্পিয়নের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে তারা। মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুর চেংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম দল হিসেবে কিংস কাপের শিরোপা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করলো শেখ জামাল।
