বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২০:১৫
 
আইসিসি ২০১৫ বিশ্বকাপে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ৮ ফেব্রুয়ারি এডিলেডে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। একই ভেন্যুতে দুই দিন পর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সোমবার ২০১৫ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সুচি ঘোষণা করেছে।
ফেব্রুয়ারি ৮-১৩ তারিখ এডিলেড, ক্রাইস্টচার্চ, মেলবোর্ন ও সিডনিতে মোট ১৪টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি মুলক ম্যাচগুলো ওয়ানডে মর্যাদা পাবেনা এবং এবং পুরো ম্যাচেই যাতে
১১জনের পরিবর্তে যে কোন সময় ঘুরিয়ে ফিরিয়ে ১৫ জন খেলোয়াড় মাঠে নামার সুযোগ পায় তাই এ ম্যাচগুলোর নিয়ম কিছুটা ভিন্ন হবে বলে উল্লেখ করেছে আইসিসি। খবর বাসস।