আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতী এলাকায় মঙ্গলবার স্থল ও বিমান হামলায় ২৪ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
গোলযোগপূর্ণ উত্তর-ওয়াজিরিস্তানে হামলাগুলো চালানো হয়। এখানে গত জুন থেকে সেনাবাহিনী তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিদের টার্গেট করে বড় ধরনের অভিযান চালাচ্ছে।
এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ক্ষমতাসীন দলের একজন রাজনীতিক ও তার স্ত্রী রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণ থেকে অল্পের জন্যে বেঁচে গেছেন। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ির বাইরে রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটে।
খাইবার এজেন্সিতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের পর বিমান হামলা চালানো হয়।
এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে উত্তর ওয়াজিরিস্তান এজেন্সিতে চালানো বিমান হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।'
এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে উত্তর ওয়াজিরিস্তান এজেন্সিতে চালানো বিমান হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।'
স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা বিমান হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান নগরী মিরানশাহের কাছে এসব বিমান হামলা চালানো হয়েছে। বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচজন উজবেক ও দুই জন হাক্কানি নেটওয়ার্ক সদস্য রয়েছেন।
পৃথকভাবে তালেবানদের শক্ত ঘাঁটি খাইবার তিরাহ উপত্যকায় ৬০ জন জঙ্গি একটি নিরাপত্তা চৌকিতে চড়াও হলে সৃষ্ট বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহত হয়। সূত্র: এএফপি
পৃথকভাবে তালেবানদের শক্ত ঘাঁটি খাইবার তিরাহ উপত্যকায় ৬০ জন জঙ্গি একটি নিরাপত্তা চৌকিতে চড়াও হলে সৃষ্ট বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহত হয়। সূত্র: এএফপি