মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর চর রমজানবেগের কাছে রাতে বালু উত্তোলনের সময় নৌপথের বিশেষ অভিযানে একটি ড্রেজার ও বাল্গহেডসহ ৭ জনকে আটক করে নৌ পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও গজারিয়া থানার ইউএনও মাহবুবা বিলকিস ড্রেজারের দু’স্টাফকে ৫০ হাজার টাকা জরিমান করেন। বাকীদের অপরাধ প্রমান না হওয়ায় খালাস দেন।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর শাখওয়াত হোসেন রাত সাড়ে ১১টায় জানান, রেজাউল ও নাসির নামের এই দুই ড্রেজার স্টাফ জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান।এই বালুমহালে রাতের বেলায় আর কোন বালু কাটবে না মর্মে মুচলেকা দেন।
