অবহেলায় রোগীর মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ০০:২১

মঙ্গলবার সিরাজগঞ্জে কাজিপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুই নার্সকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন মুকুল আকতার ও সেলিমা বেগম।

কাজিপুর থানার ওসি আব্দুল জলিল জানান, ৩০ নভেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আনোয়ারা বেগম (৫০) কাজিপুর কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হন। ওই দিন সন্ধ্যা ৬টায় দিকে আনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

রাতে নিহতের স্বামী শাহার আলী বাদী হয়ে আটক দুই নার্স এবং কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেন।