উত্তরার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ০১:১৯

মঙ্গলবার বিকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ৩০২ নম্বর ফ্লাট থেকে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার মালিকের নাম খায়রুল এনাম। তিনি একজন ব্যবসায়ী। নিহতের নাম আলেয়া বেগম (২০)। তিনি নেত্রকোণার দূর্গাপুর উপজেলার গুচ্ছ দক্ষিণপাড়ার রহমান লস্কর আলীর মেয়ে।

উত্তরা (পূর্ব) থানার উপ পরিদর্শক মুশফিকুর রহমান জানান, গৃহকর্তা খায়রুল এনামের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা আলেয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।