ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিমুল ( ৩০ ) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছের আরো দুজন। বুধবার সকালে উপজেলার দুধসর-চাঁদপুর নামক স্থানে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বুধবার সকাল ৭ টার দিকে তিনজন মোটরসাইকেল আরোহী ঝিনাইদহের দিকে আসছিল। এ সময় দুধসর চাঁদপুর স্থানে কুষ্টিয়াগামী একটি তেলবাহি ট্যাঙ্কলরি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শিমুল মারা যান। অন্য দুজনের চিকিত্সা চলছে।
