লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরকে ফের গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর কারাগার থেকে জামিন নিয়ে জেলগেটে এলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, একাধিক মামলার আসামি উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরকে ২৭ আগস্ট কমলনগর উপজেলা কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়।
