মাগুরায় পিস্তল-গুলিসহ তিন ছিনতাইকারী আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১৭:১১
 
 মাগুরার শ্রীপুর থানা পুলিশ বুধবার একটি  পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি পালসার মোটর সাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান (২৩), হাসান(২৪) ও রাশিদুল (২৫)।
শ্রীপুর থানা পুলিশ জানায় , জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুরে ডাচ বাংলা ব্যাংকের এক এস আর ১৬ হাজার টাকা নিয়ে  যাওয়ার পথে তিন ছিনতাইকারী টাকা ছিনতাই করে।
স্থানীয় কমিউনিটি পুলিশের এক সদস্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ছিনতাইয়ের ঘটনাটি জানালে পুলিশ রাস্তায় ব্যারিকেট দিয়ে তাদের আটক করে।
শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আওলাদ হোসেন জানান, পুলিশ তিন ছিনতাকারীকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে একটি পিস্তল ,৫ রাউন্ড গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে  মামলা হয়েছে ।