ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বুধবার প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে।
জানা গেছে, উপজেলার উল্লেখিত গ্রামের আবু সিদ্দিকের সাথে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের রজব আলীর সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তার জের হিসাবে ঘটনার দিন দুপুরে জমিতে ধানের বীজ তলা তৈরিকে কেন্দ্র করে দু পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে আবু সিদ্দিক (৪৮) তার ছেলে কামরুল ইসলাম (২৩), রোকন (২১) ও সেগুন মিয়া (৩৫) আহত হন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কামরুল ইসলামের মৃত্যু হয়।
গৌরীপুর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল গৌরীপুরে থানা পুলিশ পরিদর্শন করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামালা দায়েরের প্রস্তুতি চলছে।
