বিস্কুটের প্যাকেট থেকে দশ হাজার ইয়াবা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ২১:৩৬
 
কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীরে অভিযান চালিয়ে বিস্কুটের প্যকেটের ভেতর থেকে দশ হাজার  ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে নাফনদী ৫ নং সুইচ গেইট এলাকা থেকে দশ হাজার ইয়াবা উদ্ধার করে ।
 
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজাল আল-জাহিদ জানান, বুধবার নাফনদীর ৫নং সুইচ গেইট এলকায় দিয়ে ইয়াবা পাচার খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে বিস্কুটের প্যকেট থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ১০ হাজার ইয়াবা বিজিবির সদর দপ্তরে জমা রাখা হয়ে যা পরবর্তীতে ধ্বংস করা হবে। তাছাড়া মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি তত্পর রয়েছেন বলে জানিয়েছেন তিনি ।