নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে বুধবার রাত সোয়া ১১টার দিকে সোলেমান মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় সোলেমান নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) কনস্টেবল বলে পরিচয় দেন।
তিনি বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার হাবিবুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক নজরুল ইসলাম ও পুলিশকে সোলেমান জানিয়েছেন, তিনি সিআইডি ঢাকা হেডকোয়ার্টার্সে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, অবৈধভাবে মাদক বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি বাদী হয়ে সোলেমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অবশ্য গ্রেপ্তারের সময় সোলেমানের সঙ্গে কোনো আইডি কার্ড পাওয়া যায়নি। তিনি সিআইডির কনস্টেবল কি না, তা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে দেখছেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।