বুধবার দুপুরে রংপুরের নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাপার যেসব সাংসদ মন্ত্রিসভায় আছেন, তাঁদের পদত্যাগের বিষয়ে দলের মধ্যে আলোচনা চলছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এরশাদ বলেন, ‘আমরা ছোট ছোট বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছি। দেশ কোথায় যাচ্ছে?’
