ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ ২ জনের মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১২:১৮
 
 
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে মো. মাইনুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের নিহত হয়। তার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলায়।
এদিকে সকাল ১০টার দিকে শহরের ফেনী পলিটেকনিকেল এলাকায় সিএনজি চালিত একটি ইমা গাড়ী ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে কুঞ্জু দেব নাথ নামে এক ব্যবসায়ী নিহত এবং ১০ জন আহত হয়। নিহতের বাড়ী সদর উপজেলার রাণিরহাট এলাকায়। আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।