শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৫
 
পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে ৪টি বিদেশি পিস্তল, ৭টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলিসহ বাবু (২৬) নামের একজনকে গ্রেফতার করা হয়। বাবু তারাপুর গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।