মুক্তিযোদ্ধার মেয়েকে যৌন হয়রানির দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর আরিফুজ্জামান আরিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মিকাইল এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আলিমুজ্জামন আরিফ কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর।
কোটালীপাড়া থানার এ.এস.আই সুজিত দাস জানান, ওই পৌর কাউন্সিলর পৌর এলাকার বান্দল গ্রামের এক মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। দুপুরে কলেজের সামনে থেকে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত তাকে এ সাজা প্রদান করেন।
