নওগাঁর মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় হাসিবুল হাসান নামে এক শিশু নিহত হয়েছে। নিহত হাসিবুল হাসান জেলার নিয়ামতপুর উপজেলার কুমরইল গ্রামের কামরুজ্জামানের ছেলে।
মান্দা থানার ওসি মোজাফ্ফার হোসেন জানান, কামরুজ্জামান (৪০) তার ছোট ভাই নুরুন্নবী (৩৫) ও ছেলে হাসিবুলকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে মান্দায় আসছিলেন। পথের মধ্যে একটি ট্রাক্টরকে অভারটেক করতে গিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তারা সকলেই গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর হাসপাতালে নেয়ায় পথে শিশু হাসিবুলের মৃত্যু হয়।
