শুধু হিউজই নয়, ক্রিকেট বলের বাউন্সারে অতীতের আরো অনেক ক্রিকেটারের মৃত্যু হয়েছে । তাই অনেকেই বাউন্সার নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। এজন্য নতুন আইন প্রণয়নের কথাও বলা হচ্ছে।
তবে শেবাগের মতে, ‘হিউজের মৃত্যু মর্মান্তিক! এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে ইনজুরিও খেলার অঙ্গ। ব্যাটসম্যানরা বাউন্সার ছেড়ে দিতেই পারে। ক্রিকেট এমনিতেই ব্যাটসম্যানদের খেলা। এরপর বাউন্সার বন্ধ করে দিলে তা হবে বোলারের ওপর অবিচার। বোলারদের এই অস্ত্রকে কোনও মতেই বন্ধ করে দেয়া উচিত নয়।’
দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডও শেবাগের মতামতকেই সমর্থন দিচ্ছেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে সিডনিতে একটি ম্যাচে ২৫ বছর বয়সী হিউজ বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
