বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনশক্তি রফতানিতে ব্যর্থ। মধ্যপ্রাচ্য আমাদের লোক নিচ্ছে না। আরো বেশ কিছু দেশ আশঙ্কাজনকভাবে লোক নেয়া কমিয়ে দিয়েছে।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার পর এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, জনশক্তি রফতানি দেশের একটি বড় খাত। দেশে বেকার বেশি, তাই লোক কাজের জন্য বাইরে যায়। কিন্তু সরকারের ভুলনীতির কারণে এই জনশক্তি রফতানি ব্যহত হচ্ছে।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ।
