ময়মনসিংহে জমি নিয়ে যুবক খুন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৫১
ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে নাজমুল হক (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেে একজন। 
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের কুষানগরে জমি সংক্রান্ত ঘটনায় এ খুন হয়। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহত নাজমুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।