রৌমারীতে বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৫৫
কুড়িগ্রামের রৌমারীতে বিষপানে একরামুল হক (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  শুক্রবার সকাল ১০টার দিকে ওই যুবক নিজের বাড়িতে বিষপান করেন। পরে সঙ্গে সঙ্গে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের পুত্র নিহত একরামুল হক। ৬মাস হলো তিনি বিয়ে করেছেন। তার পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীর ওপর অভিমান করে সবার অজান্তে তিনি বিষপান করেন।