সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা সরকার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে এ ঘটনা ঘটে। রুমা খতুন সাতক্ষীরা শহরের কুখরালী গ্রামের গোলাম রসুলের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় রুমা তার বাচ্চাকে নিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলে করে কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের চাকায় শাড়ী আটকে গেলে ওই গৃহবধূ রাস্তায় পড়ে যান। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
