কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বার মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। মিজান এর তৈল পাম্পের দক্ষিণ পাশের দেয়ালের কাছ থেকে তাদের আটক করে র্যাব। তারা হলেন- মেহেদী হাসান ডলার (৩০), পিতা শফিউল আলম লিচু এবং সাইফুল ইসলাম (২৮), পিতা আজমল। তাদের বাড়ি কুষ্টিয়ার দক্ষিণ ভবানীপুর। এসময় একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড তাজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্বে র্যাবের একটি দল তাদের গ্রেফতার করে।
পরবর্তীতে আটকদের দেয়া তথ্য মতে ষোলদাগ গ্রামে মুশফিকুর রহমান সুজনের (৩০) বাড়িতে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে তার বসত ঘর তল্লাশি করে পোল্ট্রি খামারের মধ্যে থাকা পাটকাঠির মধ্য থেকে ১টি দেশিয় এলজি উদ্ধার করে। ভেড়ামারা থানায় ১টি মামলা দায়ের হয়েছে।
