মেসির হলুদ কার্ড প্রত্যাহার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৬:০০
 
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হলুদ কার্ড পাওয়া বার্সা তারকা লিওনেল মেসির হলুদ কার্ড প্রত্যাহার করা হয়েছে  রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে টুর্নামেন্ট কমিটিতে করা আবেদন খারিজ হওয়ার পর শীর্ষ পর্যায়ে আপিল করে দলটি। বৃহস্পতিবার বার্সেলোর পক্ষে রায় দেয়া হয়।
রবিবার স্বাগতিক ভালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচের শেষ মুহূর্তে সার্জিও বুসকেটসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা। গোল উদযাপন করার সময় বার্সেলোনার খেলোয়াড়দের লক্ষ্য করে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারা হয়। এতে মাথায় আঘাত পান লিওনেল মেসি। এতে রেফারির কাছে নালিশ করেন তিনি। উল্টো রেফারি তাকে সময় নষ্টের জন্য হলুদ কার্ড দেখায়।
রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিতে প্রথমে আপিল করেছিল বার্সেলোনা। তবে টুর্নামেন্ট কমিটি রেফারির সিদ্ধান্তই বহাল রাখার কথা জানায়। এরপর তারা উচ্চতর আপিল করে ক্লাবটি।