হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি আট'শ গ্রাম ওজনের বিভিন্ন পরিমাপের আটটি স্বর্ণের বারসহ করির শিকদার (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১টার দিকে কুয়ালালামপুর থেকে আসা মালেশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এমএইচ-১০২) থেকে নামার পর তার শরীর তল্লাশি করে স্বর্ণসহ তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
