ফুলবাড়ীয়া উপজেলায় মোবাইল ফোনে এক তরুণীর অশ্লীল ভিডিও ফুটেজ ছড়ানোর অভিযোগে পুলিশ তিন যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। ওই তরুণীর বাদী হয়ে ছয় যুবকের বিরুদ্ধে করা মামলায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চান্দের বাজারের লিটন টেলিকমের লিটন মিয়া (২২), জাহিদ হাসান (২৮), রফিকুল ইসলাম (২২)। গ্রেফতারকৃতরা উপজেলা সদরের চান্দের বাজারের বাসিন্দা।
তরুণীর অভিযোগ, ‘ওই তরুণী উপজেলা সদরের একটি ডায়াগনোস্ট্রিক সেন্টারে চাকরি করেন। অফিসে আসা যাওয়ার সময় গ্রেফতারকৃতরা তাকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির চেষ্টা করছেন। তাদের কথা না শোনায়, তারা তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।’
ফুলবাড়ীয়া থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানান, মোবাইলে অশ্লীল ভিডিও ফুটেজ ছড়ানোর অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
