মার খেয়ে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৬:২৫
ফ্রাঙ্কো নামে আর্জেন্টিনার এক ফুটবলার প্রতিপক্ষ দলের ফুটবলার ও সমর্থকের হাতে মার খেয়ে প্রাণ হারালেন। আর্জেন্টিনার তৃতীয় ডিভিশনের ম্যাচে ওই ঘটেছে এ ঘটনা ঘটে।
মেসির দেশে  তিরো ফেডেরাল বনাম চাচারিতা ম্যাচে দুদলের ফুটবলার বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ায় খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।
ম্যাচ শেষে তিরোর অধিনায়ক ফ্রাঙ্কো নেইটোকে বিপক্ষ দলের ফুটবলার, সহকারী কোচ ও একদল দুষ্কৃতিকারীর হামলার কবলে পড়তে হয়।
চারদিক দিয়ে আক্রমণ হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করেন ফ্রাঙ্কো।
গুরুতর অবস্থায় এরপর এই ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই মারা যান ফ্রাঙ্কো।