তিনশটি মোবাইল অ্যাপস তৈরির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে সরকারি ভাবে।
শনিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচির ওয়েবসাইট উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যাপস তৈরির কাজটি বাস্তবায়ন করছে এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। সরকারের সব মন্ত্রণালয়ের অ্যাপস যেমন থাকবে তেমনি প্রয়োজনীয় অন্যান্য অ্যাপসও থাকবে। সাধারণ মানুষও এ ধরনের অ্যাপসের বিষয়ে তার মতামত ওয়েবসাইটের (national500apps.com) মাধ্যমে দিতে পারবেন।
