হাটুর ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে রোমার বিরুদ্ধে ম্যাচে সার্জিও এগুয়েরোকে পাচ্ছে না ম্যান সিটি। এই আর্জেন্টাইন তারকাই বায়ার্নের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ম্যান সিটির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন জিইয়ে রেখেছে।
শনিবার এভারটনের বিরুদ্ধে ম্যাচে চোট পান এগুয়েরো। যদিও ঐ ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ম্যান সিটি। দলটির কোচ পিলিগ্রিনি বলেছেন, এটা খুবই দুঃখের সংবাদ। আমি ধারণা করছি সে সামনে সপ্তাহে মাঠে নামতে পারবে।
চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে বুধবার রোমার বিরুদ্ধে মাঠে নামবে এগুয়েরোর ম্যান সিটি।
