পুটখালী সীমান্তে শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষ আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১০:৩৩
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শনিবার ও রবিবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন, বাগেরহাটের রবিউল (২২), বরিশালের উজ্বল (২০), ফরিদপুরের ওমর (৪০), রীনা (২০), নড়াইলের আলিম মোল্লা (২৫), খিতিস বিশ্বাস (২০), খুলনার অভিজিত মন্ডল (২১), সত্যজিৎ দাস (৮), গোলাম বিশ্বাস (১৮) ও যশোরের মিজানুর (৪৮)ও ফরিদপুরের শফিয়ার রহমান (২২), রফিকুল মিয়া (৩২)।
২৩ বিজিবির পুটখালী ক্যাম্প ইনচার্জ সামসুর রহমান জানান, একদল বাংলাদেশি পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই মানব পাচারকারী দালালরা পালিয়ে যায়।
আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হযেছে।