মাগুরায় বাস ও ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। সোমবার সকাল নয়টার দিকে সদর উপজেলার কালীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ঝিনাইদহের শৈলকুপার নজরুল ইসলাম (৩২) ও মানিগঞ্জের সিংগাইর উপজেলার কান্দোহল গ্রামের জিল্লুর রহমান (৩৫)। আহতদের মাগুরা সদর হাপতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক ।
জানা গেছে ঢাকা থেকে যশোরের বেনাপোলগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।
