শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৫:২৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আলিডাঙ্গা এলাকা থেকে রবিবার সন্ধ্যায় অস্ত্র-গুলিসহ রনি (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক রনি শিবগঞ্জ পৌরসভার নতুন আলিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, রবিবার সন্ধা ছয়টার দিকে আলিডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে রনির কাছে অস্ত্র কেনার জন্য যায়। এ সময় একটি পিস্তুল,  তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, রনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।