ট্রলারের ইঞ্জিনে নিজের ওড়না পেঁচিয়ে ফাতেমা আকতার বিথী নামে (১৫) এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা। বিথী শহরের কাচারীগল্লি এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ও গিয়াসউদ্দিন চৌধুরী মর্ডান স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
বিথী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার জন্য টানবাজার খেয়াঘাটে ট্রলারে চড়ে বিথী। ঐ সময়ে বিথী অসাবধানতাবশত পা ফসকে গেলে গলায় থাকা ওড়না ইঞ্জিনে আটকে যায়। এতে মারাত্ম আহত হয় বিথী। তাকে উদ্ধার ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে বিথী মাার যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা রিশ্চিত করেছেন।
