মঙ্গল গ্রহেও সেলফি!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৪
 
সেলফি এবার পৃথিবী ছাড়িয়ে মঙ্গলে। তবে সেলফিগুলো কোন মানুষের নয়, নভোযানের। মঙ্গলযান কিউরিওসিটি গত এপ্রিলে লাল গ্রহের উদ্দেশ্যে পৃথিবী ছাড়ে। ততদিনে পৃথিবীতে শুরু হয়েছে সেলফি জ্বর। সেই জ্বর এখন ছড়িয়েছে মঙ্গলেও।
সম্প্রতি নাসার মঙ্গলযানটির তোলা কয়েকটি সেলফি প্রকাশ করেছে এবিসি। ছবিটিতে কিউরিওসিটির একটি বাহু বাদে পুরো অংশটি দেখা যাচ্ছে, আর পেছনে রয়েছে রহস্যময় বালুকারাশি।
মঙ্গলে অবতরণের ৬১৩তম দিনে সেলফিগুলো তোলা হয়েছে।